|| এখন খবর (Bengali: বেঙ্গল নিউজ) is the first 24X7 online news daily portal - dedicated to entire Bengali speaking region. ||

প্রিন্ট করুন

Showing posts with label ccfc. Show all posts
Showing posts with label ccfc. Show all posts

CCFC celebrating 225 years

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতাঃ 
দেখতে দেখতে ২২৫ বছরে পদার্পণ করল কলকাতার স্বনামধন্য ক্যালকাটা ক্রিকেট এণ্ড ফুটবল ক্লাব ৷ এই উপলক্ষে বছরভর বিশাল পরিকল্পনা গ্রহণ করেছে সি সি এণ্ড এফ সি ৷
সি সি এণ্ড এফ সি-র কার্যালয়ে এক সাংবাদিক সন্মেলন করে সংস্থার সভাপতি অরুণ লাল জানান ” সংস্থার এই বিশেষ আনন্দঘন মুহূর্তকে স্মৃতির মণিকোঠায় ভাস্বর করে রাখার জন্য ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন এমন কয়েকজনকে আজ সম্মানিত করতে চলেছে সি সি এণ্ড এফ সি ৷”
তিনি আরো জানান আজ “রাজ্যে ক্রিকেট মোদী জনগণের সংখ্যা কম নয় ৷ কিন্তু অনেকেই জানেননা এই সংস্থার উদ্যোগেই ১৭৯২ সালের ২৩ ফেব্রুয়ারি প্রথম ক্রিকেট ম্যাচ হয়েছিল ক্যালকাটা ক্রিকেট ক্লাব ও জেন্টেলম্যান অব ব্যারাকপুরের মধ্যে ৷
সেই স্মৃতিকে উস্কে দিতেই আগামী ২৬ ফেব্রুয়ারি ২০১৭ সি সি এণ্ড এফ সি আমন্ত্রণী ও সি এ বি প্রেসিডেন্ট একাদশের মধ্যে এক প্রীতি ক্রিকেট ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ৷”
সংস্থার তরফ থেকে দাবী করা হয়েছে ক্রিকেটের পাশাপাশি সি সি এণ্ড এফ সি বর্তমানে রাগবি-র মতো খেলাকেও প্রচারের আলোয় আনার চেষ্টা করছে ৷ মূলতঃ তাদেরই হাত ধরে ভারতে রাগবি খেলার প্রচলন ঘটেছে ৷
এর পাশাপাশি ফুটবল ও হকি খেলাকেও উতসাহ দেয় এই ক্লাব ৷
২২৫ বছরকে উদযাপন করার জন্য ইস্টবেঙ্গল ও অনূর্ধ ১৭ -র ভারতীয় দলের মধ্যে ফুটবলও খেলানো হবে ৷
এর পাশাপাশি হকি খেলাও হবে ৷ হবে রাগবি ও টেনিস প্রতিযোগিতাও ৷

প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর

পেজ টি এতবার দেখা হয়েছে