|| এখন খবর (Bengali: বেঙ্গল নিউজ) is the first 24X7 online news daily portal - dedicated to entire Bengali speaking region. ||

প্রিন্ট করুন

Showing posts with label Movie. Show all posts
Showing posts with label Movie. Show all posts

বাংলা সিনেমার দিনকাল





বাংলাদেশের সিনেমা মানেই নায়ক নায়িকার শরীরে ধাক্কা লাগানো প্রেম- নায়ক বা নায়িকার বাবার বিয়েতে আপত্তি-গুন্ডাদের সাথে নায়ক নায়িকার মুষ্টিযুদ্ধ এসব ধারণা থেকে ধীরে ধীরে বাংলা সিনেমা বেরিয়ে আসছে। বেরিয়ে আসছে পুরোনো ধ্যান ধারণা থেকেও। 

বাংলা সিনেমা গুলো হলে গিয়ে দেখত সবাই সেই নব্বই এর দশকে। চলছিল বাংলা সিনেমার স্বর্নযুগ। সালমান শাহ মারা যাবার পর সিনেমা শিল্পে ধস নামে। এর মাঝে কিছু প্রযোজক আর পরিচালক মিলে শুরু করে অশ্লীল সিনেমা বানানোর হিড়িক। অশ্লীলতা এমনভাবে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে যে মানুষ হল বিমুখ হয়। মানুষের মাঝে সিনেমা মানেই বাজে একটা বিষয় এমন একটা ট্যাবুর ও চল হয়ে গিয়েছিল। 

মাঝে মাঝে বছর দুয়েক পর পর কিছু ভাল সিনেমা এসেছিল বটে। কিন্তু পালের হাওয়ায় উড়ে গেছে সেসব নাম। ফলাফল বিশাল শরীর নিয়ে নাচানাচি করা নায়িকারা ও জাতীয় পুরষ্কার পেয়ে গেছে। অভিনয় কি সেটা জেনে করতে আসা নায়ক নায়িকা বর্তমানে নেই বলতে গেলেই চলে। সংলাপ আউড়ে চলা এসব নায়ক নায়িকার ভিড় থেকে নতুন দিনের সিনেমা বানানোতে আগ্রহী কিছু তরুন তুর্কির সিনেমা মুক্তি পাচ্ছে। এবং এগুলোতে কেউ কেউ সাহস করে কোনরকম নাচ-গান ও রাখছেনা।

বাংলা সিনেমায় কোনরকম গান নেই একথা কি কেউ ভাবতে পেরেছিল? নর্তন কুর্দন নাই। ফাইটিং নেই। হিন্দি গানের নকল সুরে নৃত্য গীতি নাই। ছায়াছন্দ নাই। তবুও কি সুন্দর করে গল্প বলা। কি সুন্দর চিত্রায়ন। এগুলো কি ভাবতে পেরেছিল দুহাজার সালেও কেউ? 

দিন পাল্টেছে।

এখন যদিও স্টোরি অফ সামারার মত ফাউল স্ক্রিনপ্লে নিয়ে করা মুভি গুলোকে সাইফাই বলা হচ্ছে। কিন্তু সত্যিকারের সাইফাই "পরবাসিনী" ও হচ্ছে। সামনেই পরবাসিনী দেখে অন্য প্রযোজক পরিচালকরা এগিয়ে আসবে। পুরো পৃথিবীতে হরর ফিল্মের অন্যরকম চাহিদা। আমরা সাইফাই বানাতে গিয়ে হরর বানিয়ে ফেলি। হরর বানাতে গিয়ে হয়ত হাসির সিনেমা ও বানিয়ে ফেলব। কিন্তু কিছু একটা তো হবে। ধীরে ধীরে উন্নত হবে মানসিকতা। যেসব পরিচালক রাজাবাবু টাইপ সিনেমা বানিয়ে মাস পিপলের জন্য সিনেমা বানিয়েছি বলে গলা উচিয়ে চিৎকার দিয়ে ১৬০টা হলে ফিল্ম রিলিজ দিচ্ছে তাদের দিন শেষ প্রায়। এখন দিন "জালালের গল্পের"। এখন দিন "গাড়িওয়ালার"। এখন দিন "পরবাসিনীর"।

জয় বাংলা সিনেমার জয়।

জয় নতুন দিনের জয়।।








লিখেছেনঃ  রাজীব চৌধুরী









প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর

FATAFATI মিউজিক চ্যানেল লঞ্জ করলো এই বাংলার মাটিতে

বাংলা সংগীত প্রেমীদের জন্য সুখবর সংগীত বাংলা, ধুম ও তারা মিউজিকের পর এবার আসতে চলেছে বাংলা মিউজিক চ্যানেল ফাটাফাটি ।

 

 

 

দর্শকদের মনোরঞ্জনের জন্য মিউজিকের মাঝে মাঝে কার্টুনের চরিত্র থাকচ্ছে হরেকরকম মজার কথা নিয়ে।এই চ্যানেল টা একটু আলাদা ভাবে সাজানো হয়েছে। প্রত্যেক টা শো এর গ্যাপে একটা করে নতুন করে অ্যানিমেশন করা হয়েছে। এতে জগাই, মাধাই  পাপাই নামে কার্টুন চরিত্রগুলির অভিনয় দর্শকদের ভালো মনোরঞ্জন করবে।


Royal Raj Media Pvt Ltd  সংঙ্গে Launch Pad এর ৩ বছরের চুক্তি সাক্ষরিত করেছে এই চ্যানেলটিকে পরিচালনা ও দেখভাল করার জন্য । Launch Pad এই ধরনের Broadcasting Channel (Build - Operate - Transfer ) লঞ্জ করতে অদ্বীতিয়া।

Launch Pad আরো অনেক রিজিনিয়াল চ্যানেল করতে ইচ্ছুক। গত বছর তারা এই পদ্ধতিতেই ভোজপুরি মিউজিক চ্যানেল Hummra M চালু করেছিল। 

 


 

Launch Pad এর অধিকর্তা Probal Gaanguly বললেন - বিঞ্জাপনদাতা , সম্পচারদাতা, এবং মিডিয়া শিল্পে যারা আছেন তাদের জন্য পশ্চিমবঙ্গের বাজার ক্রমবর্ধমান।আমরা বিশ্বাসী যে আমরা বিঞ্জাপন দাতাদের জন্য এমন কিছু প্যাকেজ ঘোষনা করবো তাতে যারা দর্শক এবং বিঞ্জাপনদাতা দুজনেই উপকৃত হবেন।বাংলা মিউজিক নিয়ে এতো আযোজন আর কোথাও দেখতে পাওয়া যাবে না।

 

 

 

Royal Raj Media এর এম.ডি. Siddharth Misra বললেন  - আমরা খুব আশাবাদি লঞ্জ প্যাড এর সংঙ্গে চুক্তি হওযাতে, কারন ওরা ফাটাফাটির মতো একটা মিউজিক চ্যানেল লঞ্জ করল এবং আমাদের দর্শকদের সুন্দর বাংলা গান উপহার দিল।আমরা Eskay films এর সংঙ্গে চুক্তি করেছি চিরদিন ই তুমি যে আমার ২ এবং এই ধরনের Movie আমাদের দর্শকদের উপহার দেবো বলে।আমরা আশাবাদি একদিন এই ফাটাফাটি মিউজিক চ্যানেল ই বাংলার মিউজিক এ শেষ কথা হবে।

পেজ টি এতবার দেখা হয়েছে