|| এখন খবর (Bengali: বেঙ্গল নিউজ) is the first 24X7 online news daily portal - dedicated to entire Bengali speaking region. ||

প্রিন্ট করুন

Showing posts with label CINEMA. Show all posts
Showing posts with label CINEMA. Show all posts

Shakti Kapoor will be seen EK RAHASYA


            Actor Shakti Kapoor, who would next be seen in the film MASTER PLAN - EK RAHASYA was all praise of veteran actor Dharmendra and even called him one of the Bollywood youngest actors.

প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর

বাংলা সিনেমার দিনকাল





বাংলাদেশের সিনেমা মানেই নায়ক নায়িকার শরীরে ধাক্কা লাগানো প্রেম- নায়ক বা নায়িকার বাবার বিয়েতে আপত্তি-গুন্ডাদের সাথে নায়ক নায়িকার মুষ্টিযুদ্ধ এসব ধারণা থেকে ধীরে ধীরে বাংলা সিনেমা বেরিয়ে আসছে। বেরিয়ে আসছে পুরোনো ধ্যান ধারণা থেকেও। 

বাংলা সিনেমা গুলো হলে গিয়ে দেখত সবাই সেই নব্বই এর দশকে। চলছিল বাংলা সিনেমার স্বর্নযুগ। সালমান শাহ মারা যাবার পর সিনেমা শিল্পে ধস নামে। এর মাঝে কিছু প্রযোজক আর পরিচালক মিলে শুরু করে অশ্লীল সিনেমা বানানোর হিড়িক। অশ্লীলতা এমনভাবে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে যে মানুষ হল বিমুখ হয়। মানুষের মাঝে সিনেমা মানেই বাজে একটা বিষয় এমন একটা ট্যাবুর ও চল হয়ে গিয়েছিল। 

মাঝে মাঝে বছর দুয়েক পর পর কিছু ভাল সিনেমা এসেছিল বটে। কিন্তু পালের হাওয়ায় উড়ে গেছে সেসব নাম। ফলাফল বিশাল শরীর নিয়ে নাচানাচি করা নায়িকারা ও জাতীয় পুরষ্কার পেয়ে গেছে। অভিনয় কি সেটা জেনে করতে আসা নায়ক নায়িকা বর্তমানে নেই বলতে গেলেই চলে। সংলাপ আউড়ে চলা এসব নায়ক নায়িকার ভিড় থেকে নতুন দিনের সিনেমা বানানোতে আগ্রহী কিছু তরুন তুর্কির সিনেমা মুক্তি পাচ্ছে। এবং এগুলোতে কেউ কেউ সাহস করে কোনরকম নাচ-গান ও রাখছেনা।

বাংলা সিনেমায় কোনরকম গান নেই একথা কি কেউ ভাবতে পেরেছিল? নর্তন কুর্দন নাই। ফাইটিং নেই। হিন্দি গানের নকল সুরে নৃত্য গীতি নাই। ছায়াছন্দ নাই। তবুও কি সুন্দর করে গল্প বলা। কি সুন্দর চিত্রায়ন। এগুলো কি ভাবতে পেরেছিল দুহাজার সালেও কেউ? 

দিন পাল্টেছে।

এখন যদিও স্টোরি অফ সামারার মত ফাউল স্ক্রিনপ্লে নিয়ে করা মুভি গুলোকে সাইফাই বলা হচ্ছে। কিন্তু সত্যিকারের সাইফাই "পরবাসিনী" ও হচ্ছে। সামনেই পরবাসিনী দেখে অন্য প্রযোজক পরিচালকরা এগিয়ে আসবে। পুরো পৃথিবীতে হরর ফিল্মের অন্যরকম চাহিদা। আমরা সাইফাই বানাতে গিয়ে হরর বানিয়ে ফেলি। হরর বানাতে গিয়ে হয়ত হাসির সিনেমা ও বানিয়ে ফেলব। কিন্তু কিছু একটা তো হবে। ধীরে ধীরে উন্নত হবে মানসিকতা। যেসব পরিচালক রাজাবাবু টাইপ সিনেমা বানিয়ে মাস পিপলের জন্য সিনেমা বানিয়েছি বলে গলা উচিয়ে চিৎকার দিয়ে ১৬০টা হলে ফিল্ম রিলিজ দিচ্ছে তাদের দিন শেষ প্রায়। এখন দিন "জালালের গল্পের"। এখন দিন "গাড়িওয়ালার"। এখন দিন "পরবাসিনীর"।

জয় বাংলা সিনেমার জয়।

জয় নতুন দিনের জয়।।








লিখেছেনঃ  রাজীব চৌধুরী









প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর

বেদাঙ্গিনী ফিল্মস্ এর নিবেদন

" প্রেম শুধু প্রেম "

কাহিনি , চিত্রনাট্য, সংলাপ - অত্রি ভট্টাচার্য্য
*************************************************************************************
*****************************************************************************
 

গল্পের নামের সংঙ্গে চরিত্রগুলি খুবই মানানসই পরিচালক ভি.ভাস্কর মেলবন্ধন ঘটিয়েছেন নতুন ও পুরাতন শিল্পিদের। গল্পটি একটি ত্রিকোন প্রেমের আবহবত্ত নিয়ে তৈরি হয়েছে। গান করেছেন জুবিন, অভিনেত্রি সোমা চক্রবর্তি,উশ্রী চক্রবর্তি এবং নুসরৎ জাহান এতে অভিনয় করেছেন। এছাড়া ঘটকের ভুমিকায় সমির মুখার্জী ও অভিনেতা অভিশেখ চাটার্জি, শক্তি চাটার্জি আছেন।

  প্রেম একজন বড় ব্যাবসাদারের ছেলে। সদ্য বিদেশ থেকে পড়াশুনা করে ফিরে বন্ধু বান্ধব নিয়ে "উল্লাস" বার এ যায়। সেখানে গিয়ে বার সিংগার নীলের প্রেমে পড়ে যায়। কিন্তু সময়ের ঘুর্ণিবত্তে নীল নারি প্রাচার চক্রের কু-নজরে পড়ে যায় এবং তাতে সে মৃত্যু বরন করে। কিন্তু তার পুনজন্ম হয় বিখ্যাত সার্জনের দৌলতে সে ফিরে আসে নতুন মুখ নিয়ে প্রতিশোধ নিতে যাদের জন্য সে মৃত্যুমুখে পতিত হয়। কিন্তু প্রেম ও তাকে চিনতে না পারলে প্রতি মুহুর্তে অনুভব করে এবং শেষ পর্যন্ত্য তাদের মিলন হয়। প্রকৃতি তাদের প্রেমের কাছে হার মানে। গল্পটি খুবই সুন্দর রোমান্টিক এবং এ্যাকশনে ভরা একটি মিস্টি প্রেমের গল্প। শ্রীগ্রই আপনাদের সামনের বড় পর্দায় আসতে চলেছে।

" Creature 3D" Film Promotion by Bipasha Basu


প্রথমেই সবার মনে প্রশ্ন জাগে " Creature 3D" টা কি ধরনের ফিল্ম? আমাদের প্রতিবেদকের এই প্রশ্নের উত্তরে সোজাসাপটা ভাষায় যা জানা গেল তার অর্থ হলো " পরিচালক বিক্রম ভাট আমাদের সেই প্রাগঐতিহাসিক যুগের দৈত্যকায় প্রাণিদের নিয়ে একটি লোমহর্ষক চিত্রকাহিনি উপস্হাপিত করবার চেষ্টা করেছেন । ছবিটা ত্রীমাত্তিক অর্থাৎ এমনি চোখে দেখা গেলেও যদি 3D চশমা পড়ে দেখা হয়, তাহলে একবারে মনে হবে যেনো চোখের সামনে জলজ্যান্ত হাড়হিম করা ঘটনা গুলো হচ্ছে; এই বুঝি ওই দৈত্যাকায় জীব টি অথবা চলচিত্রের কুশিলবরা সামনে এসে পড়লো আকাশ থেকে। তবে কেনো জানি না ছবিটি দেখে এডিটিং এ কোথাও কেটে জোড়া মনে হলো। এই কল্পবিঞ্জানের কাহিনি অনেক হলিউড ছবি হয়েছে তবে এটি একটু আলাদা ধরনের স্বাদের ছবি সেটা " বিপাসা বাসু" কথা প্রসঙ্গে জানা গেল।














সিনেমার সুটিং মুম্বাই এবং উটি তে হয়েছে।অহনা ( বিপাসা বাসু) একটি জঙ্গলের নিকটবর্তী হোটেল চালায় নানা্ভাবে টিভি,মিডিযায় প্রচার করে তার ব্যাবসা জমে উঠেছিল। তাঁর বোর্ডার দের সে নানা রকম মনোরঞ্জনের ব্যাবস্হা ও সবরকম সুবিধার দিকে নজর রেখেই পরম মমতায় সে সাজিয়ে তুলেছিল তাঁর হোটেল। জীবনের যুদ্ধে সংগ্রাম করে একজন নারীর নিজের পায়ে দাড়ানো যে কতো কঠিন পরিস্হিতির মধ্যে দিয়ে যেতে হয় এই সিনেমায় তার বহিঃপ্রকাশ পেয়েছে। প্রেম ভালবাসার থেকেও অনেক সময় নিজের দায়িত্ববোধ কতোটা তীব্র হয়ে ওঠে সেটা বার বার প্রকাশ পেয়েছে। এই গল্পে অহনা কে লড়াই করে বাঁচতে হয়েছে এক অদ্ভুত প্রাণি যার সমন্ধে কেউ জানে না । প্রতিমুহুর্তে মৃত্যু যেখানে হাতছানি দিয়ে ডাকছে। অসম্ভব ভালো অভিব্যাক্তি অহনার ( বিপাসা বাসু) চোখে মুখে ফুটে উঠেছে।



  অসামান্য নির্দেশনা কিন্তু VFX টেকনলজি ব্যাবহার করে ওই দৈর্ত্যকৃতি দানবের সমস্ত চলাফেরা,এবং খুটিনাটি দেহের প্রতিটি অংশ করা হলেও কিছু কিছু সিনেমার জাযগায় মনে হয়েছে যে ছবির মানুষগুলি আলাদা ও পেছনের ওই দানবকৃতির অংশটি আলাদা ; কিছু কিছু জায়গায় মনে হয়েছে পেছনের ফ্রেম আলাদা সুটিং হয়েছে আর সামনের সুটি আলাদা লোকেশন এ হয়েছে এডিটিং জোড়া টা ঠিক হয়নি দায়সারা কাজ হয়েছে। তবে কিছু জাযগায় বেশ ভালো এডিটিং হয়েছে যেখানে শুধু দৈর্ত্য টা সিনেমার পর্দা ছেড়ে একবারে গায়ের উপর তার লোমশ আগুল বাড়িয়ে ধরতে চলে আসে ( 3d চশমা দিয়ে দেখলে )। 



সিনেমাটির মধ্যে প্রতিটি গান সিনেমা টিকে খুব সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যায়।

Creature 3D Cast Details


Director : Vikram Bhatt.

Producer : Krishan Kumar, Bhushan Kumar

Star Cast : Bipasha Basu, Imran Abbas  Naqvi

Music : Mithun

Writen : Sukhmani Sadana, Vikram Bhatt

Banner / Studio : BVG films

Genre : Horror

Language : Hindi

Country : India

Indraneel Sengupta Return Back to TV Screen

                  টিভিতে ফিরছেন ইন্দ্রনীল সেনগুপ্ত


টিভির পর্দা থেকেই যাত্রা শুরু করেছিলেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত৷ তারপর বড়পর্দায় অভিষেক৷ আপাতত, টলিউডের বেশ ব্যস্ত নায়ক ইন্দ্রনীল ফের ফিরতে চলেছেন টিভির পর্দায়৷ জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘তুমহারি পাখি’তে দেখা যাবে ইন্দ্রনীলকে৷ জানা গিয়েছে, জুন মাসের প্রথম সপ্তাহেই ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্য সিঙ্গাপুর উড়ে যাবেন ইন্দ্রনীল৷ সেখানে অংশুমান ও পাখির সঙ্গে শ্যুট হবে তাঁর৷ ইন্দ্রনীলের কথায়, ‘তুমহারি পাখি খুব জনপ্রিয় ধারাবাহিক৷ এই ধআরাবাহিকের অংশ হতে পেরে ভাল লাগছে৷ তবে এখানে আমার বেশ ছোট্ট রোল৷ কেমিও চরিত্রই বলা যায়৷’

এই শুক্রবারই মুক্তি পাবে ইন্দ্রনীল অভিনিত ছবি ‘অরুন্ধুতি’৷পরিচালক রাজা চন্দের এই ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীলকে৷ছবিতে ইন্দ্রনীলের সঙ্গে রয়েছে কোয়েল মল্লিক৷

টলিউডে আশার আলো নবাগত Nilanjan.Datta এর সংঙ্গে কিছুক্ষন ....


Nilanjan Datta ফটোদুনিয়া জগতে খুব পরিচিত নাম। কর্পোরেট জগতে HR Division e উচ্চপদে কর্মরত। ছোটবেলা থেকে অভিনয় জগতের প্রতি এক চরম ভালোবাসা তাকে আবার টলিউড জগৎ টেনে এনেছে। 

প্রতিবেদক - Nilanjan  দা তোমার  প্রথম আত্মপ্রকাশ " Religion " দিয়ে, তারপর " Et Tu Brute...? " এবং সেখান থেকে একবারে Jishnu Dev Burman "Punorbasan " কেমন লাগছে -

Nilanjan Datta- "আমি সবসময় ই চেষ্টা করেছি একটা চরিত্রটা কে ফুটিয়ে তুলতে তা কোন ডাইরেক্টর করছে সেটা বড়ো কথা নয় আমি সবসময় যেকোনো ক্রিয়েটিভ ডাইরেক্টরদের সংঙ্গে কাজ করতে চাই। আমি সব সময় যে রোল গুলোতে " far reaching effects " আছে সেই ধরনের রোল এ কাজ করতে চাই।


প্রতিবেদক - আচ্ছা তুমি তো আজকাল মডেলিং এর জন্য অফার পেয়েছো তা এখন কি কি কাজ করছো ? 
Nilanjan Datta - হা আমি কিছু দিন আগেই একটা বিঞ্জাপন প্রচারের কাজ করেছি ।আরও কিছু সিরিয়াল ও ছবির কথা হয়ে আছে, দেখা যাক এবার কোন প্রজেক্ট টা কিভাবে সেপ নেয় ।

প্রতিবেদক - Nilanjan দা তুমি এই অফিস এবং সুটিং কিভাবে ম্যানাজ করছো ?
Nilanjan Datta -  আমি জীবনের প্রতি ক্ষেত্রেই সমানভাবে ব্যালান্স করে চলি। আমার ভালোলাগা ভালবাসার জায়গায যদি আরো সময় দরকার পরে তাহলে সেটা আমি দেবো। ইন্ডাস্টির অনেকেই তো অফিস আর সুটিং ম্যানাজ করে করছে।

প্রতিবেদক - Nilanjan দা তুমি হঠাৎ ফটোগ্রাফি থেকে এক্টিং এ আসলে একবারে ব্যাক ক্যামেরা থেকে ফন্ট ক্যামেরা কেমন লাগছে আর এই অনুভুতি টা কেমন ?
Nilanjan Datta - জানো যারা ফটো তোলে তারাও চায় একদিন সবাই তাকে চিনুক তার ফটো কোথাও ডিসপ্লে হোক, এখন ও আমি সুটিং এ গেলে ক্যামেরা সংঙ্গে নিয়ে যাই সুযোগ পেলে ছবি তুলি। আর আমার ছোটো বেলা থেকেই এই অভিনয় করবো এটা আমার মনে ছিলই। আর ১২ বছর অভিনয় ও করেছি বিভিন্ন থিয়েটার এ নাট্যগ্রুপ এ তারপর পারিবারিক কারনে আমাকে চাকরি করতে হয়। এখন আবার আমি পুনরোউদ্যমে কাজ শুরু করেছি।  আমার সবচেয়ে বড়ো সাপোর্ট আমার বউ দেবযাণী  । 

 

প্রতিবেদক - আচ্ছা এ জন্য নিশ্চয় তোমাকে খুব পরিশ্রম করতে হচ্ছে ? 
Nilanjan Datta - হাঁ সেতো সব কিছুর জন্যই নিজেকে পরিপূর্ণতা দেবার জন্য কিছু “Back Of The Frame”ও ওয়ার্কআউট লাগে ।






প্রতিবেদক - তুমি এইমুহুর্তে কাদের থেকে কাজের অফার পেলে খুশি হবে ?
Nilanjan Datta- আমি আগেও বলেছি যে আমার কোনো নামি বা অনামি ডিরেক্টরদের সংঙ্গে কাজ করতে অসুবিধা নাই। কারন আমি ভালো ফুটিয়ে তোলার মতো চরিত্র চাই। Aniket Chattopadhyay,Moinak Bhowmick,SudeshnaRoy,AbhijitGuha(Rana Da),KamaleshwarMukherjee,Arin Paul,KoushikGanguly,SrijitMukherjee,Swapan Saha,AnindyaGhosh,SayantanMukherjee,Rishin Banerjee,Pradipta Bhattacharya এবং যারা নতুন চিন্তা ভাবনা নিযে কাজ করছেন তাদের সংঙ্গে কাজ করতে বেশি আগ্রহী।




অসংখ্য ধন্যবাদ Nilanjan Datta দা তোমার আগামী সিনেমার এবং অন্য কাজের জন্য শুভেচ্ছা রইল ২৪ x ৭ এখন খবর এর টীম থেকে।

একটি ভালোবাসার বা বন্ধুতের শেষ ঠিকানা।

একটি ভালোবাসার বা বন্ধুতের শেষ ঠিকানা।

হ্যাঁ ! সত্যিকারের ভালোবাসা বা বন্ধুত্ব পেতে হলে আমরা হাতের কাছে পাবো "উল্লাস" কে।
আপাততঃ উল্লাসকে আমরা কাছে পেতে পারি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে।


আগামী দিনে বন্ধুদের কাছে আরো কিছু নতুন উপহার আনবে বলে কথা দিয়েছেন সংস্থার উওর কোলকাতার বন্ধু শ্রীমতী তৃষা .........
ফেসবুক লিঙ্কঃ- https://www.facebook.com/ullashnews

খারাপ সপ্তাহ কাটাচ্ছে বলিউড

মার্চের শেষ সপ্তাহে তিন তিনটে সিনেমা মুক্তি পেয়েছিল, কিন্তু তিনটেই একেবার ডাহা ফেল। বলিউডের ভাঁড়ে মা ভবানি। 


গত সপ্তাহে শুক্রবার যে তিনটি ছবি রিলিজ করেছিল, তার মধ্যে দুটি সিনেমা সুপার ফ্লপ। সলমন খানের আত্মীএপ্রিলের শুরুটা খুব খারাপ করল বলিউড। আগামী সপ্তাহে অবশ্য টু স্টেটস, জল, ম্যায় তেরা হিরোর মত তিনটে আলাদা স্বাদের সিনেমা রিলিজ করতে চলেছে। তার পরের সপ্তাহে রিলিজ পাবে অমিতাভ বচ্চনের ভূতনাথ রিটার্নস। 

তখন ভাগ্য বদলের একটা সুযোগ থাকছে। তবে আইপিএলের মাসে কতটা কী করতে পারে সেটাও দেখার।য় অতুল অগ্নিহোত্রীর সিনেমা `ও তেরি` সুপারডুপার ফ্লপ। 


শিল্পা শেঠী প্রযোজিত `ঢিসকাঁও`-এর বক্স অফিস হাল তো আরও খারাপ। মন্দের ভাল হয়েও জাকি ভাগনানির ইয়োঙ্গিস্তান (Youngistaan)ও ফ্লপ। ২১ মার্চ মুক্তি পাওয়া সানি লিওনের রাগিনী এমএমএস-টুও এই তিনটে সিনেমার চেয়ে বেশি টাকার ব্যবসা করেছে। 





25th Year of ABID - Interior 2014

কোলকাতা, ২৮ শে মার্চ- কোলকাতায় ABID এর বার্ষিক প্রদর্শনী উদ্ধোধন হয়ে গেল নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদন মিত্র (রাজনৈতিকবিদ ), রিয়া সেন (অভিনেত্রী) , নুরসত জাহান (অভিনেত্রী) ।  ABID ইন্টিরিযার ডিজাইন ও পন্য প্রমোশনে  সবার থেকে এগিয়ে। ABID নিয়মিত ভাবে প্রদর্শনী, সেমিনার, শিক্ষামুলক ভ্রমন তাঁদের সদস্যদের জন্য আযোজন করে সহযোগিতা করে তাদের কে সমাজে নিজ প্রতিষ্ঠিত করতে।ABID প্রদর্শনী চলবে এপ্রিল ২, ২০১৪ পর্যন্ত ।


89 “Crime Thriller”


ছবির নাম কেন '89 এই কথাটা প্রথমেই সকলের মনে উকি মারে ...। হ্যালোকোলকাতা ও ডামাদোল এর পর পরিচালক মনোজ মিশিগান বানিয়ে ফেলেছেন এক ক্রাইম থ্রিলার ''89''। "89" এ অভিনয় করছেন Saswata Chatterjee, Raima Sen and Shataf Figar( মুম্বাই থেকে একটি ভূমিকায় মধ্যে দিয়ে  আত্মপ্রকাশ )। ছবিটি কলকাতা ও উত্তর বাংলার কিছু জায়গায সুটিং করা হয়েছে। অপরাধবোধ, রোমানটিক ও উচ্চাকাঙ্ক্ষা একজন মানুষের জীবনে কতোটা প্রভাব ফেলে ব্যাক্তিগত ভাবে সেটাই ফুটিয়ে তোলবার চেষ্টা করা হযেছে।

Shoppingmall.com is produced under the banner of "Shreya Arts & Entertainment", powered by the experience Arup Chatterjee by Swapan Saha

কোলকাতা শহরে শুটিং হয়ে গেল স্বপন সাহার পরিচালনায় বাংলা ছবি  Shoppingmall.com.
নাম হিসাবে এই গল্পটি একটা  SHOPPING MALL এর  মধ্যে একটি পুরো রাতের কাহিনি এবং চরিত্রগুলির পরিচয় পর্ব এবং সময় কাটানো নিয়ে পুরো গল্প টা লেখা হয়েছে। এই গল্পে প্রধান চরিত্রে অভিনয় করেছেন Souptic,Mimma Khan
Souptic (স্টার জলসার জল নুপুর সিরিয়াল এর নীল নামে পরিচিত) । Mimma Khan এটাই প্রথম ছবি কিন্তু অনেক পরিশ্রম করছে আশা করা যাচ্ছে ভালো জায়্গায পৌছোতে পারবে ।


এন টি (NT -1 Studio, floor NO -2) ওয়ান স্টুডিও, ফ্লোর নং ২। খুব সুন্দর করে জামা-কাপড় ও গহনা এবং অনান্য সামগ্রী দিয়ে সাজিয়ে শপিং মল তৈরি করা হয়েছে।   বছর তিনেক আগে এমনই প্রায় নতুন মুখদের নিয়ে স্বপন সাহা বানিয়েছিলেন 'বেস্ট ফ্রেন্ড'। তারপর তাঁর এই শপিং মল ডট কম্,উনি সবসময় ই মনে দাগ কাটে এমন ছবি বানিয়ে এসেছেন।"বাবা কেন চাকর ?, সখী তুমি কার ?, এমএলএ ফাটাকেষ্ট?...প্র্ত্যেক ছবিতেই যাতে সাধারন মানুষের কাছে একটা সামাজিক বার্তা পৌঁছায় সেই চেষ্টায় করে এসেছেন। উনি আমাদের কে জানালেন যে এই  'শপিং মল ডট কম' কাহিনি  টা একটু অন্য রকম। এই ছবির একটা সামাজিক দিক আছে। কীরকম? ১৪ অগস্টের রাতে পুলিশের তাড়া খেয়ে একটা শপিং মলে ঢুকে গা-ঢাকা দেয় Souptic,Mimma। একটা সময় শপিং মল বন্ধ হয়ে যায়, কিন্তু পুলিশের ভয়ে ওরা আর বেরোতে পারে না। মলেই রাত কাটাতে হয় তাদের। রাত যত বাড়ে, তত চমকে ওঠে ওরা। মলের ভেতর কাদের দেখছে ওরা দুজন? রবীন্দ্রনাথ, নেতাজি, লক্ষ্মী, গণেশ- সবাই একে একে ভিড় জমায় সেই শপিং মলে। ওদের সঙ্গে আলাপ জমায়। আলাপ জমতে জমতে এক সময় ভোরের আলো ফোটে। ১৫ অগস্টের ভোর। তা, রবীন্দ্রনাথ-নেতাজির সঙ্গে আলাপেই Souptic,Mimma কি বদলে গেল ছবির শেষে? 'এটা একটা কমেডি ছবি। কিন্তু এর একটা সামাজিক দিক আছে। ছবিটা দেখলে বুঝবেন', বললেন পরিচালক।

'শপিং মল ডট কম' মুক্তি পেতে পারে ১৫ অগস্ট।

Antasheela at shoot of 1st edition of FFACE fashion calendar





Tanisha at shoot of 1st edition of FFACE fashion calendar



Ekta at shoot of 1st edition of FFACE fashion calendar





Priyasha at shoot of 1st edition of FFACE fashion calendar




Megha at shoot of 1st edition of FFACE fashion calendar





Risha at shoot of 1st edition of FFACE fashion calendar



Nikita at shoot of 1st edition of FFACE fashion calendar





Anjali at shoot of 1st edition of FFACE fashion calendar




পেজ টি এতবার দেখা হয়েছে