|| এখন খবর (Bengali: বেঙ্গল নিউজ) is the first 24X7 online news daily portal - dedicated to entire Bengali speaking region. ||

প্রিন্ট করুন

Showing posts with label Rabindranath Tagore. Show all posts
Showing posts with label Rabindranath Tagore. Show all posts

Tomar Sange Aka

সপ্তর্ষী সিংহ, কোলকাতাঃ 
২৮ ফেব্রুয়ারী  কলকাতা প্রেস ক্লাবে গায়িকা প্রমা চক্রবর্তীর অ্যালবাম প্রকাশ হল।শিল্পীর রবীন্দ্র সঙ্গীতের একক গানের ডালি নিয়ে তোমার  সঙ্গে অ্যালবাম প্রকাশ হল। এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন কবি জয় গোস্বামী,নাট্য ব্যাক্তি বিভাস চক্রবর্তী,চিত্র শিল্পী অশোক বিশ্বনাথন। গায়িকা জানান তিনি শিলিগুড়ির বাসিন্দা হলেও আদতে কলকাতার মেয়ে। তিনি বলেন এই গানের অ্যালবাম রবীন্দ্র প্রেমিদের জন্য প্রকাশিত হল।


প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর

এক অনু্ভুতি " আত্মসন্মান "আমার চোখে


ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম কোনো এক নৃত্যের দরবারে মঞ্চের নাম আজ আর মনে রেখাপাত করেনি সময়ের কারনে লিখতেও ভুলে গিয়েছিলাম। কিন্তু মনের স্মৃতিতে বার বার উকি মারছিল অনু্ভুতি। যখন আমি সেই দরবারে প্রবেশ করলাম দুর থেকে যেন কেউ বলছিলো আপনাকে আমাদের সভায় আমন্তন করার জন্য অসংখ্য ধন্যবাদ। শুনেই মনটা খুশিতে ভরে গেলো যারা আমরা ফটো জানালিষ্ট তারা সব জায়গায় ই অপাথেয়। অনেক দয়া করে আমাদের ছবি তুলতে দেয় সংবাদ দেয় আবার অনেকেই বলে আপনাকে কে নিমন্তন করলো এখানে আসবার জন্য। ----





এখনকার দিনে হয়তো অনেকেই মাথা নিচু করে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করার কথা ভুলেই গেছে, কিন্তু এখানে এসে ডঃ দেবযানি দিদির ছাত্র - ছাত্রীরা ছোট ছোটো পায়ে হেটে বড়দের প্রণাম এবং শুভেচ্ছা জানাতে মনে পড়ে গেলে পুরোনো দিনের কথা আমরাও কোথাও কিছু করতে গেলে বড়দের প্রণাম ও আর্শিবাদ নিতাম। সেই চিন্তাধারা কিন্তু এখনো এদের মধ্যেই বিত্তমান। মনটা আরোও খুশিতে ভরে গেল। এই সব শিশুরা সবাই " সুর্যকিরণ" হেরিটেজ স্কুলের ছাত্র-ছাত্রী। এই স্কুলের পরিচালন সমিতির সবাই আপ্লুত এই দেখে যে ডঃ দেবযাণী দিদি এইসব স্টুডেন্ট দিয়ে এতো সুন্দর একটা নৃত্যের ব্যাবস্হা করেছেন।" সুর্যকিরণের "পক্ষে মিণাক্ষি দিদি  বললেন অসাধারন সুন্দর চিন্তাভাবনা আর খুব ধৈয্য দিয়ে সব ছোট ছোট শিশুদের দিয়ে নৃত্য পরিচালনা যে সে ব্যাপার নয় এটা একটা বেশ বড়ো পদক্ষেপ এইচ.আই.ভি ধারক শিশুদের দিয়ে এইরকম একটা অনুষ্ঠান পরিচালনা করা। "






বিখ্যাত নৃত্য সম্রাট কোহিণুর সেন বরাট বললেন " এই ধরনের ভারতীয় নৃত্যকে যারা বহন করে চলে তাঁদের পাশে সবসময় আছি। দেবযাণি খুব সুন্দর কাজ করছে।
দেবযানি চালিয়া কথা প্রসঙ্গে যোগ দিলেন " আমি ১৯৭৯ থেকে বস্তির বাচ্চাদের মুক্ত ক্লাস করাই। কিন্তু দেবযানির নাচের স্টাইল ই আলাদা। ওর স্বভাব আর গুনে ছাত্র-ছাত্রীর ভিড়ে ভিড়াকার হল পুরো ভর্তি ওর নাচ দেখার জন্য। ও যেন আরোও এগিয়ে যাক এই শুভকামনা করছি।
ডঃ দেবযানি দিদি কথা প্রসঙ্গে জানালেন " ওনার কাছে ওনার ছাত্রছাত্রীরা নিজের ছেলেমেয়ের মতো আর সবাই যে ওনার ছেলেমেয়েদের কাজের উৎসাহ দিতে এসেছেন তাঁতে উনি ধন্যবাদ জ্ঞাপন করলেন। আর জানালেন নাচ ওনার কাছে পুজা।
"As I feel in dance and try to feel and enjoy like my feel from dance like my heart." AtmaSanganam "
জীবাত্মা থেকে পরমাত্মা, সর্বত্র শান্তি বিরাজ করুক। মধুময় হোক জীবন।

শ্রাবণ তুমি

সম্প্রতি আই.সি.সি.আর-এ অনুষ্ঠিত হয়ে গেল 
                 
             
"শ্রাবণ তুমি"

অনুষ্ঠানটি আযোজন করেছিলেন "রবি পরম্পরা"। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সৈকত বন্দ্যোপাধ্যায়, বেলি নাহা, ও সুলগ্না পাল। অনুষ্ঠানের প্রথমের " রবি পরম্পরা" র কর্ণধার অনিতা পাল রবি ঠাকুরের পরম্পরা বজায় রেখে যে রবি ঠাকুরের গান এবং লেখা ওনারা এখনো ধরে রেখে এগিয়ে চললেন সেই নিয়ে ওনার স্মৃতি রোমন্থন করলেন।

তিন শিল্পীর সমবেত কণ্ঠে  ‘আজি ঝরো ঝরো
মুখর বাদরদিনে’ দিয়ে গানটি মন ছুয়ে গেল আর ঠিক সেই সময় বাইরে বৃষ্টির দিনে এমন সুন্দর গান দিয়ে উপস্হাপনা মন ভরিয়ে দিলো। এরপর সৈকত বন্দ্যোপাধ্যায় গাইলেন রবীন্দ্রনাথের তিনটি গান,
‘আষাঢ় কোথা হতে আজ পেলি ছাড়া’, ‘আমি কী গান
গাব যে ভেবে না পাই’, ‘অশ্রুভরা বেদনা’ এবং
গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় ও হেমন্ত মুখোপাধ্যায়ের
সুরে একটি আধুনিক গান, ‘এই মেঘলা দিনে একলা’।

বেলি নাহা গেয়েছেন মূলত আধুনিক, ‘আষাঢ় শ্রাবণ
মানে না তো মন’, ‘বৃষ্টি বৃষ্টি বৃষ্টি’, ‘দেখেছ কি
তাকে’, ‘আজ শ্রাবণের বাতাস বুকে’।

সুলগ্না পাল গেয়েছেন, ‘ওগো আমার শ্রাবণমেঘের
খেয়াতরীর মাঝি’, ‘বজ্রমানিক দিয়ে গাঁথা’।

সৈকত ও সুলগ্না দ্বৈতকণ্ঠে গেয়েছেন ‘তিমির অবগুণ্ঠনে’

শেষে তিন শিল্পী অনিতা পাল এবং অন্যান্য সকলেই
সমবেতভাবে ‘বাদল বাউল’গানটি দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা হলো। অনুষ্ঠানটি চলছিল কোনো প্রেক্ষাগৃহ সেটা যেন লাগছিল না মনে হচ্ছিল যেন ঘরোয়া আড্ডায় মেতেছি আমরা অনেকদিন পর।

The glory of Bengal - Gold Award Ceremony

দীনেশচন্দ্র সেন  স্যোসাইটির তরফ থেকে অনুষ্ঠিত হয়ে গেল স্বর্ণপদক অনুষ্ঠান কলকাতা প্রেসক্লাব-এ।স্বর্ণপদক প্রাপকরা ছিলেন নিরঞ্জন  অধিকারী(বাংলা বিভা্‌গ),ডা:মানস মজুমদার এবং অশোক ভট্টাচার্য।দীনেশচন্দ্র সেন সম্পর্কে ডা:মানস মজুমদার বললেন,'উনি আমাদের পারিবারিক শিক্ষক ছিলেন।১৯৪৪ বীরভুম জেলায় তাঁর জন্ম।তিনি বহু প্রতিভার অধিকারী ছিলেন।তিনি সাহিত্যিক এবং পাশাপাশি গবেষক ও ছিলেন। এবং তাঁর নতুন সংকলন আমদের সকলের কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়েই।' সর্বানী ব্যানার্জী দীনেশচন্দ্র সেন সম্পর্কে বক্তব্য রাখলেন,বললেন 'তাঁর সাহিত্য পড়ে বুঝেছি তাঁর সমাজবোধ অসামান্য।' দীনেশচন্দ্র সেনের কৃষ্ণরামায়ণীর বিষয়ে ও বক্তব্য রাখলেন। সেদিন বক্তব্য রেখেছিলেন বিবেকানন্দ চক্রবর্ত্তী এবং রিসার্চ স্যোসাইটির প্রানকন্যা দেবকন্যা সেন ও।সকলকে ওসংখ্য ধন্যবাদ জানিয়ে সেদিনকার মত অনুষ্ঠান সমাপ্ত হল।

"Natyotsob"

৩০ শে মে,২০১৪, শুক্রবার,সন্ধ্যা ৫;৩০:

ঘটিকায় ভবানীপুর আনন্দমের প্রযোজনায় তপন থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেল নাট্যোৎসব,অংশগ্র্হনে 'ভবানীপুর আনন্দম' 'বালিগঞ্জ পাঞ্চজন্য' এবং 'বাগুইহাটি নাট্যদর্পন' ঐ দিন প্রদীপ জ্বালিয়ে অনুস্ঠানের সূচনা করেন নাটকওয়ালার শ্যামল চক্রবর্ত্তী। হট্টমেলের গুরুদাস বন্দোপাধ্যায়।  
  
                           

             অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিখ্যাত শ্রুতিশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম  উপন্যাস 'যোগাযোগ'-কে নাট্যরুপ দিয়ে মঞ্চস্থিত করেন আনন্দম গোস্ঠী ,নাট্যরুপ ও নির্দেশনায় ছিলেন নাট্যকার জয়া চৌধুরী।

                  

         এরপর বালিগঞ্জ পাঞ্চজন্যের প্রযোজনায় নিবেদিত হয় বুদ্ধদেব বসুর 'প্রথম পার্থ',নির্দেশনায় ছিলেন শুভজিৎ মুখোপাধ্যায়।

                            

এবং সবশেষে বাগুই্‌হাটি নাট্যদর্পনের তরফ থেকে 'মূর্তিমান' নাটকটি মঞ্চস্থিত হয়,নির্দেশনায় ছিলেন অংশুমান সেন। সমস্ত অনুস্ঠানটির প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন ডা: কাকলি ভট্টাচার্য।সমস্ত কলাকুশলী এবং সদস্যবৃন্দদের সহযোগিতায় অনুষ্ঠানটি দর্শকদের কাছে প্রচুর প্রশংসা কুড়িয়েছে।

"MOHORA CHOLCHE"

         পুরনো বাংলা থিয়েটারের গান, গিরিশ ঘোষের - এর চৈতণ্যলীলা থেকে বিজন ভট্টাচার্যের নবান্ন এই দীর্ঘ পথের                              অনুসঞ্চালনা নিয়েই নাটক  "মো্‌হরা চলছে"।

                                                                                                                                                                                           "মো্হরা চলছে" উপস্থাপনা  শুধুমাত্র নিছক গানের সংকলণ নয়, এটি বাংলা নাটকের সৃষ্টির নথিপত্র ও ভাবধারা রুপে প্রকাশ  পেয়েছে।


 
        আমরা একটা সুন্দর স্মৃতি রোমন্থন করলাম,যেখানে বাংলা নাটকের সৃষ্টিধর  গিরিশ ঘোষ,অমৃতলাল বোস,রবীন্দ্রনাথ  ঠাকুর,শিশির ভাদুরি,দ্বিজেন্দ্রলাল রায়,শম্ভু মিত্র এবং বিজন ভট্টাচার্য-রা  যে ইতিহাস রচনা করেছিলেন তা এখন কোন জায়গায় দাড়িয়ে সেটাও অনুধাবন করলাম।


 " মোহরা চলছে" দর্শকদের কাছ থেকে  প্রচুর তারিফ,প্রশংসা এবং সমালোচিত হয়েছে।
   এই তথ্যভিত্তিক নাটকটি ঐতিহ্যপুর্ণ যেটা নাটকের ইতিহাস- এ একটা নতুন সংযোজন হিসেবে চিহ্নিত হল।                   সমসাময়িক নাটকগুলির মধ্যে অভিনয় এবং সুরের ঝংকার অলঙ্কৃত হয়েছে।

পেজ টি এতবার দেখা হয়েছে